ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে অটোরিকশার চাপায় এক শিশু নিহত

সরিষাবাড়ী : অটোরিকশার চাপায় নিহত শিশু শুভ মিয়ার স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শুভ মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে। ২১ জুন, শনিবার রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে শুভ মিয়া। সে ২১ জুন সন্ধ্যার দিকে বাড়ির পাশে দোকান থেকে চিপস কিনে রাস্তা পারাপার হয়ে বাড়িতে ফিরছিল। এ সময় বামুনজানি থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নেয়ার পথে উপজেলার ভাটারা এলাকায় শিশুটি মারা যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান (রাশেদ) সাংবাদিকদের জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

সরিষাবাড়ীতে অটোরিকশার চাপায় এক শিশু নিহত

আপডেট সময় ১১:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫