ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

সরিষাবাড়ীতে শিয়াল ও সাপের কামড়ে আহত ৮

সরিষাবাড়ী : পাগলা শিয়ালের কামড়ে গুরুতর আহত বৃদ্ধা লাইলী বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি পাগলা শিয়াল ও সাপের কামড়ে নারী-শিশুসহ আটজন আহত হয়েছে। তাদের মধ্যে শিয়ালের কামড়েই আহত হয়েছেন সাতজন। এ ঘটনায় এলাকায় জনসাধারণের মধ্যে বেশ উদ্বেগ বিরাজ করছে।

১৯ জুন, বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া ও তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পাগলা শিয়ালের উৎপাত ঠেকাতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন গ্রামবাসীরা।

আহতরা হলেন- তারাকান্দি এলাকার আল আমিনের ছেলে আরিফুল ইসলাম (৬), রুদ্র বয়ড়া এলাকার নাছিম উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (৬৫), লাল মিয়ার স্ত্রী জহুরা বেগম (৪৫), আলমগীর হোসেনের ছেলে আকাশ মিয়া (১২), ইয়াকুব আলীর স্ত্রী খুদেজা বেগম (৭০), সোলায়মান হোসেন (৪৬) ও মৃত আব্দুস সাত্তারের স্ত্রী লাইলী বেগম (৮৫)। এছাড়াও মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামে সবুজ মিয়া নামের এক শ্রমিক সাপের কামড়ে আহত হন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ জুন বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি পাগলা শিয়াল উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া ও তারাকান্দি এলাকায় ঝুপড়ি থেকে বের হয়। এর পর যাকে সামনে পাচ্ছে তাকেই এলোপাতাড়ি কামড়িয়ে আহত করছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় এখন এলাকায় বেশ উদ্বেগ বিরাজ করছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালের সহকারী মেডিকেল কর্মকর্তা সুরজিত রনি এ প্রতিবেদককে বলেন, সন্ধ্যার পর থেকেই একের পর এক শিয়ালের কামড়ে আহত হয়ে রোগী আসছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় এন্টির‌্যাভিস ভ্যাকসিন মজুদ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

সরিষাবাড়ীতে শিয়াল ও সাপের কামড়ে আহত ৮

আপডেট সময় ০৯:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫