ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম
পদবঞ্চিত নেতাদের আহ্ববায়ক কমিটিতে অন্তর্ভুক্তির দাবি

শেরপুরে বিএনপির মিছিল সমাবেশ

শেরপুর : পদবঞ্চিত নেতাদের আহ্বাবায়ক কমিটিতে অন্তর্ভুক্তির দাবিতে শেরপুরে মিছিল বের করে বিএনপি। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও শেরপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্ববায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাদের যোগ্য স্থানে অন্তর্ভুক্তির দাবিতে শেরপুর জেলা বিএনপির দুই যুগ্ম-আহবায়কের নেতৃত্বে একটি বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন, শুক্রবার বিকালে শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ ও যুগ্ম-আহ্ববায়ক আবু রায়হান রূপনের নেতৃত্বে ওই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের নিউ মার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়। পরে একটি বিশাল মিছিল শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

নবগঠিত আহ্ববায়ক কমিটির যুগ্ম-আহ্ববায়ক শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির যুগ্ম-আহ্ববায়ক আবু রায়হান রূপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্ববায়ক আওয়াল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী এম. কে মুরাদুজ্জামান মুরাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, ঢাকা বারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. জহিরুল হাসান মুকুল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কমিটি উপহার দিয়েছেন সে কমিটিকে আমরা স্বাগত জানাই। তবে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে যেসব বিএনপি নেতা-কর্মী জেল-জুলুম, হামলা-মামলার শিকার হয়েছেন এবং দলের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছেন তাদের অনেকেই পদবঞ্চিত হয়েছেন। তাই ওইসব পদবঞ্চিত নেতা-কর্মীদের আহ্ববায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

পদবঞ্চিত নেতাদের আহ্ববায়ক কমিটিতে অন্তর্ভুক্তির দাবি

শেরপুরে বিএনপির মিছিল সমাবেশ

আপডেট সময় ১১:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫