ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯ ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্র শর্ত মানলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী অপরাজিতার আয়োজনে যুব দিবস উদযাপিত

৭৫ দিন নিখোঁজ থাকা নুহাশকে উদ্ধার করল সেনাবাহিনী

সরিষাবাড়ী : নিখোঁজ নুহাশ আজিজকে তার পরিবারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। ছবি : বাংলারচিঠিডটকম

অপহরণের ৭৫ দিন পর রাজধানীর এক রিহ্যাব সেন্টার থেকে নুহাশ আজিজ নামের এক কিশোরকে উদ্ধার করেছে তারাকান্দিতে অবস্থিত অস্থায়ী আর্মি ক্যাম্পের সেনাবাহিনী। ১০ জুন, মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া নুহাশ আজিজকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নুহাশ আজিজ ঢাকা উত্তরা এলাকার মৃত শামীম আজিজের ছেলে।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত।

তারাকান্দি অস্থায়ী সেনাক্যাম্প ক্যাম্প সূত্রে জানা গেছে, ২৬ মার্চ খালা সাইদা দিল আফরোজ ও তার মেয়ের জামাই লিটন অধিকারী দু’জন মিলে কিশোর নুহাশ আজিজকে ঢাকার উত্তরা কামারপাড়া এক ভাড়াটিয়া বাসা থেকে ঘুরতে যাওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। এরপর নুহাশ আজিজকে মাদকাসক্তের অজুহাতে রাজধানীর গ্রীন লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রে আটকিয়ে রাখে। অপহরণের পর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন।

তারা নুহাশ আজিজের খোঁজ না পেয়ে প্রথমে ঢাকা উত্তরা পশ্চিম থানা ও টাংগাইল সদর থানায় অভিযোগ দায়ের করেন তার মা শামীমা আফরোজ। পুলিশ কোন সন্ধান না পেলে পরবর্তীতে জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেন শামীমা আফরোজ।

সেনাবাহিনী তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃত নুহাশ আজিজের অবস্থান শনাক্ত করে। পরে পরিবার ও সেনাবাহিনীর সহায়তায় ঢাকার মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করে তারাকান্দি অস্থায়ী আর্মি ক্যাম্পে আনা হয় নুহাশ আজিজকে। ১০ জুন রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

এ ব্যাপারে তারাকান্দি অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত এ প্রতিবেদককে জানান, অপহরণের অভিযোগ পেয়ে অভিযানে নামে সেনাবাহিনী। এরপর সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অপহৃত কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড

৭৫ দিন নিখোঁজ থাকা নুহাশকে উদ্ধার করল সেনাবাহিনী

আপডেট সময় ০৮:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫