ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

হতদরিদ্রদের ঈদের খাদ্য সামগী উপহার দিল জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটি

জামালপুর : অসহায় ভুক্তভোগীদের ঈদের খাদ্যসামগ্রী উপহার দেন রেডক্রিসেন্টের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট অসহায় হতদরিদ্র ভুক্তভোগীদের মাঝে উপহার হিসাবে ঈদের খাদ্য সামগ্রী দিয়েছে। ৮ জুন, রবিবার সকালে ইউনিট কার্যালয়ে এই উপহার বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের একান্ত সচিব মো. সোহাগ।

এ সময় জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান জ্বিলানী, সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন, কার্যনির্বাহী সদস্য আইনজীবী মুফতি মো. মনজুর আলম, শামীমা খান, জাহাঙ্গীর আলম, জিয়াউল হক জিয়া, আশরাফুল ইসলাম বুলবুল, আইনজীবী মো. সাঈদ বিন আনোয়ার সজিব এবং মীর ইসহাক হাসান ইখলাসসহ যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী সৈয়দা দুলালী বলেন, রেড ক্রিসন্টে থেকে দেড় কেজি গরুর মাংস, চাল, তেল, আলু, পেঁয়াজসহ অনেক কিছু পাইছি। ঈদে তো আমরা কিছুই কিনে খেতে পারি না। এইসব পেয়ে অনেক খুশি আমি। হান্নান নামের অপর এক অসহায় ব্যক্তি বলেন, খুব খুশি হয়েছি। আমাদের মত পরিবারে যখন ঈদ আনন্দ থাকে না। তখন রেড ক্রিসেন্ট থেকে যা দিয়েছে তাতেই সবার চলে যাবে।

জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন এ প্রতিবেদককে বলেন, আমরা কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় অসহায় ভুক্তভোগী ৮০ জন পরিবারকে দেড় কেজি করে গরুর মাংস বিতরণ করেছি। এ ছাড়া আমরা ইউনিটের পক্ষ থেকে চাল, তেল, আলু, লবণ, পেঁয়াজসহ মসলা সামগ্রী উপহার দিয়েছে। আশা করছি আগামী দিনেও যেকোনো দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকতে পারব।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

হতদরিদ্রদের ঈদের খাদ্য সামগী উপহার দিল জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটি

আপডেট সময় ০৮:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫