ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

চিকাজানীতে কালোবাজারির বাড়ি থেকে প্রায় আড়াই মেট্রিক টন ভিজিএফ চাল উদ্ধার

দেওয়ানগঞ্জ : যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার দুই আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রের জন্য বরাদ্দের ভিজিএফ কর্মসূচির দুই হাজার ৪০০ কেজি চাল জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

দেওয়ানগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আকবর আলীর নেতৃত্বে সেনা-পুলিশের যৌথবাহিনী চিকাজানী ইউনিয়নে ৪ জুন, বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন- দুলাল মিয়া ও জহুরুল হক। দুলাল মিয়া পূর্ব কাজলাপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ আলীর ছেলে এবং জহুরুল হক কাজলাপাড়া গ্রামের ছলিমদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪ জুন বিকালে ও রাতে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে ভিজিএফ এর চাল কালোবাজারির সাথে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে স্থানীয় কাজলাপাড়া এলাকায় দুলাল মিয়া, জহুরুল হক, অন্তর ও তজু  মিয়ার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে মজুদ রাখা ভিজিএফের দুই হাজার ৪০০ কেজি চাল জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কালোবাজারিরা পালিয়ে যান। রাতে ফের অভিযান চালিয়ে দুলাল মিয়া ও জহুরুল হককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

নিজ ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে ভিজিএফের দুই হাজার ৪০০ কেজি চাল কালোবাজারিদের বাড়ি থেকে উদ্ধারের ঘটনার পর থেকে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগনেতা ও চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাছ তার ফোন বন্ধ রেখেছেন। তাকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, সরকারি ভিজিএফের দুই হাজার ৪০০ কেজি চাল কালোবাজারিদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার দুলাল মিয়া ও জহুরুল হককে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চিকাজানীতে কালোবাজারির বাড়ি থেকে প্রায় আড়াই মেট্রিক টন ভিজিএফ চাল উদ্ধার

আপডেট সময় ১০:৫৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫