ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন
সেনাবাহিনীর অভিযান

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে গাড়িচালককে মারধর, বিএনপিনেতা গ্রেপ্তার

মাদারগঞ্জ : গ্রেপ্তার বিএনপি নেতা গোলাম মোস্তফা জিন্নাহ ও তার সহযোগী সোলাইমান সুলাই। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে এক মাহিন্দ্র গাড়ির চালককে পিটিয়ে জখম করার অভিযোগে বিএনপিনেতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ৩ জুন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও পূর্ব জটিয়ারপাড়া এলাকার মুন্নাফের ছেলে গোলাম মোস্তফা জিন্নাহ ও তার সহযোগী একই এলাকার মৃত সুরুজ মন্ডলের ছেলে সোলাইমান সুলাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন্দ্র গাড়ির চালক রাঙ্গা মিয়া পূর্ব জটিয়ারপাড়া এলাকার মমিনুর ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়ায় বসবাস করেন। ৫ আগস্ট, সোমবার আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি নেতা গোলাম মোস্তফা জিন্নাহ ও তার সহযোগী সোলাইমান সুলাই তার কাছে মাসিক ১৫ হাজার টাকা চাঁদাদাবি করেন। কিন্তু চাঁদা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হন।

পরে ৩১ মে রাতে মাহিন্দ্র গাড়ি নিয়ে বাড়ি ফিরলে হকিস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে রাঙ্গা মিয়াকে গুরুতর আহত করে তারা। স্থানীয়রা আহত রাঙ্গা মিয়াকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় রাঙ্গা মিয়া সেনাবাহিনীর মাদারগঞ্জের অস্থায়ী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পর ৩ জুন দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা জটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় গ্রেপ্তার দুই ব্যক্তির কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম, গ্যাস লাইট ও দুটি স্টিলের লাঠি উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন এ প্রতিবেদককে বলেন, চাঁদাবাজির অভিযোগে দু’জনকে সেনাবাহিনী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী রাঙ্গা মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ৪ জুন, বুধবার বিকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সেনাবাহিনীর অভিযান

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে গাড়িচালককে মারধর, বিএনপিনেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫