ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

ট্রেনের ছাদে উঠে কেউ ভ্রমণ করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জামালপুর : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জীবনের ঝুঁকি নিয়ে কেউ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

৪ জুন, বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কেউ ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে। ছাদে ভ্রমণ কোনভাবেই মেনে নেয়া হবে না। ট্রেনের ছাদে ভ্রমণের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে রেলওয়ের টিকিটের কালোবাজারি প্রায় নেই বললেই চলে। রেলওয়ের টিকিট কালোবাজারির অভিযোগ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। তবে কোথাও কালোবাজারি থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জাহাঙ্গীর।

তিনি জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, যাত্রীদের কোনো ভোগান্তি হবে না। এখন পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে ৩১টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে চার-পাঁচটি ট্রেন মাত্র পাঁচ থেকে ছয় মিনিট দেরিতে ছেড়েছে। আজকের মধ্যে আরও ৩৫টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাবে।

সূত্র :  বাসস

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ট্রেনের ছাদে উঠে কেউ ভ্রমণ করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫