ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

সরিষাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ৭০০ কেজি সরকারি চাল উদ্ধার

সরিষাবাড়ী : সরকারি চালের মজুদদারের বাড়িতে সেনাবাহিনীর অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার এলাকার মৃত আব্দুল হামিদের বাড়িতে ১ জুন, রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধ মজুদ ৭০০ কেজি ভিজিএফ চাল জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় চাল ব্যবসায়ী সুজাত আলী পালিয়ে যায়। চালগুলো জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন। অভিযানে আরও অংশ নেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

পুলিশ ও অভিযান সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পিংনা বাজার এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল। এ সময় ভিজিএফ কার্ডধারীদের জন্য বরাদ্দ করা চালের বস্তাগুলো পাল্টে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে সংরক্ষণ করলে যৌথবাহিনী চালগুলো জব্দ করে। অভিযানের বিষয়টি টের পেয়ে চাল ব্যবসায়ী সুজাত আলী পালিয়ে যান।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৭০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ওই চাল ব্যবসায়ীর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ৭০০ কেজি সরকারি চাল উদ্ধার

আপডেট সময় ০৯:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫