ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুরে আইনজীবী ফোরামের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

জামালপুর : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি  বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য নেতৃবৃন্দ দোয়ায় অংশ নেন। ছবি : মেহেদী হাসান

শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১ জৃুন, রবিবার বিকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি আইনজীবী গোলাম নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না থাকলে এ দেশ কখনও স্বাধীনতা লাভ করতে পারত না । জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং তার নেতৃত্বে স্বাধীনতাকামী জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়াউপর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি ’৭৫ পরবর্তী এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠা করেন। বিচার প্রশাসন, সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন তিনি। তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসাবে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আন্দোলন চলমান থাকবে বলে জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে আইনজীবী ফোরামের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫