ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ
প্রতিপক্ষকে ফাঁসাতে নাটক

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা সরিষাবাড়ীর যুবক উখিয়া থেকে উদ্ধার

সরিষাবাড়ী : গ্রেপ্তার যুবক সুমন মোল্লা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে সেচ্ছায় আত্মগোপনে থেকে নিখোঁজের নাটক সাজানোর ১৭ দিন পর অবশেষে চট্টগ্রাম টেকনাফের উখিয়া থেকে স্বপন মোল্লা নামে যুবককে উদ্ধার করেছে পুলিশ।

২৮ মে, বুধবার রাতে উদ্ধার হওয়া যুবককে পরিবারের কাছে হস্তান্তর করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

পুলিশ ও স্বপনের পরিবার জানান, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চারপাড় গ্রামের জসিম উল্লাহর ছেলে স্বপন মোল্লা। ইট-বালুর ব্যবসার টাকা নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া বাঁধে। এ ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে ১০ মে, শনিবার রাতে পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে বাড়ি থেকে আত্মগোপনে চলে যান স্বপন মোল্লা। আত্মগোপনে যাওয়ার পর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রাখেন তিনি। একদিন পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করলে খোঁজতে থাকে পুলিশ।
এদিকে ২২ মে, বৃহস্পতিবার তার ব্যবহৃত ফোন দিয়ে পরিবারের কাছে বিপদের কথা বলে দুই লাখ টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম টেকনাফ থানা পুলিশকে জানায়। এরপর টেকনাফ থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে উখিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান এ প্রতিবেদককে বলেন, প্রতিবেশীর সাথে ঝগড়া করে নিজেই আত্মগোপনে চলে স্বপন মোল্লা। এরপর নিখোঁজের কথা বলে পরিবার সাধারণ ডায়েরি করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে আত্মগোপনে থাকা স্বপনকে উদ্ধার করে। ২৮ মে রাতে স্বপনের বাবা জসিম মোল্লার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

প্রতিপক্ষকে ফাঁসাতে নাটক

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা সরিষাবাড়ীর যুবক উখিয়া থেকে উদ্ধার

আপডেট সময় ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫