ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

সরিষাবাড়ী : সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। ২৪ মে, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা চার ঘন্টা অভিযান পরিচালনা করে দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

দুদক সূত্রে জানা গেছে, জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল প্রথমে রোগী সেজে তথ্য সংগ্রহের পর সরাসরি অভিযান চালায় এ সময় তারা কর্মকর্তাদের অনুপস্থিতি, খাবার কম পরিমাণে বিতরণ, ঔষধ বিতরণে অনিয়ম ও কয়েকটি ঠিকাদারের কার্যক্রমে গাফিলতি দেখতে পান। এসব তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে দুদক।

এ ব্যাপারে জামালপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে বিভিন্ন অনিয়ম চলে আসছে। এমন তথ্যের ভিত্তিতে দুদকের অভিযান চালানো হয়। অভিযানে রোগীদের খাবার কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করা হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

আপডেট সময় ০৮:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫