ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী
যৌথবাহিনীর অভিযান

সরিষাবাড়ীতে ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী সুভাষ আটক

সরিষাবাড়ী : আটক সুভাষ সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, হত্যাসহ চারটি মামলার গ্রেপ্তারি পরোওয়ানার আসামি সুভাষ সরকারকে (৩৫) ইয়াবাসহ আটক করেছে যৌথবাহিনী। সারারাত অভিযান শেষে ২৪ মে শনিবার সকালে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক সুভাষ সরকার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুভাষ সরকারের বিরুদ্ধে যমুনায় নৌ-ডাকাতি, মাদক ও অবৈধ বালু ব্যবসা, হত্যা নাশকতাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর পিংনা এলাকায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ চলাকালে তিনি কয়েকটি গুলি ছুঁড়েন্। সম্প্রতি নৌ-ডাকাতির জন্য স্পিডবোট কিনে তিনি যমুনা নদীতে চলাচল শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী তা জব্দ করে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে লে. শাহরিয়া তালুকদার রিফাতের নেতৃত্বে ২৩ মে, শুক্রবার রাতভর সুভাষ সরকারের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ১১০টি ইয়াবাবড়িসহ তাকে আটক করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান এ প্রতিবেদককে বলেন, আটক সুভাষ সরকারের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলার গ্রেপ্তারি পরোওয়ানা রয়েছে। যৌথবাহিনী ইয়াবাসহ আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

যৌথবাহিনীর অভিযান

সরিষাবাড়ীতে ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী সুভাষ আটক

আপডেট সময় ০৭:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫