ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ম্যাচ ড্র

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার প্রথম আনঅফিসিয়াল চারদিনের টেস্টটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৮ রানের জবাবে ২৪৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংস থেকে ৬৫ রানের লিড পায় বাংলাদেশ। এগিয়ে থেকে চতুর্থ ও শেষ দিন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৮৩ রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ ওভারে ২ উইকেটে ৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ।

চতুর্থ ও শেষ দিন ব্যাটিং বিপর্যয় অব্যাহত থাকলে ৪১ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। শূন্য হাতে খেলতে নেমে আইচ মোল্লা ১১ ও অধিনায়ক শাহাদাত হোসেন ২ রানে আউট হন। উইকেটে সেট হয়ে ১৪ রানে থামেন আরিফুল ইসলাম। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে উইকেট পতন ঠেকান প্রীতম কুমার ও মঈন খান। ৪২ রানের জুটি গড়েন তারা। এতে ৩৮ ওভারে ৫ উইকেটে ৮৩ রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে, শেষ পর্যন্ত ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।

প্রীতম ২১ ও মঈন ১৮ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার আন্দিলে সিমেলেনে ও সেপো এনটুলি ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৬৪ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের স্পিনার রাকিবুল হাসান।

আগামী ২৭ মে, বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

সূত্র : বিএসএস

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ম্যাচ ড্র

আপডেট সময় ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫