ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কমিটির সভাপতি রাবেয়া, সম্পাদক ইয়াসির

জামালপুর : সভাপতি রাবেয়া খাতুন ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাবেয়া খাতুন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরাফাত।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিবেটিং ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে রাবেয়া খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন৷ অন্যদিকে ৫৪ ভোটের মধ্য ৩৮ ভোট পেয়ে ইয়াসির আরাফাত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মুসলিম ইবনে রবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং কোষাধ্যক্ষ পদে শায়রা ফিদ্দা বিনতে শাহেব ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ ক্লাবের ৬১ ভোটারের মধ্যে ৫৪ জন অর্থাৎ ৮৮.৫২ শতাংশ সদস্য ভোট দিয়েছেন। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন এবং তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ আলম এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন গণিত বিভাগের প্রভাষক সজিব হায়াত ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আতিকুর রহমান৷

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি রাবেয়া খাতুন এ প্রতিবেদককে বলেন, যুক্তিবাদী সমাজ গঠনে বিতর্ক চর্চা অপরিহার্য৷ আমরা জাতীয় ও আন্তর্জাতিক মানের বিতার্কিক গড়ে তোলার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত এ প্রতিবেদককে বলেন, বিতর্ককে তরুণদের চিন্তাশক্তি ও নেতৃত্ব বিকাশের হাতিয়ার করতে নিয়মিত কর্মশালা, প্রতিযোগিতা ও ডিজিটাল আর্কাইভ চালু করব। এতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কমিটির সভাপতি রাবেয়া, সম্পাদক ইয়াসির

আপডেট সময় ০৮:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫