ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

শেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের মানববন্ধন

শেরপুর : মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

বকেয়া বেতন-ভাতাসহ ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে ৮ম পর্যায়’ শীর্ষক প্রকল্প অনুমোদন এবং প্রকল্পে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ জনবলকে রাজস্বকরণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যরা।

১৭ মে শনিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ওই প্রকল্পের জেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. খলীলুর রহমান, ফিল্ড অফিসার মোবারক হোসেন, ফিল্ড সুপার ভাইজার শহিদুল্লাহ, মাওলানা মো. মোতাছিম বিল্লাহ, নজরুল ইসলাম, মাওলানা মারুফুর রহমান, প্রকল্পের জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, সদর কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকারের ঘাপটি মেরে থাকা দোসররাই আজকে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করে বিপদে ফেলার ষড়যন্ত্রে নিয়োজিত রয়েছে। তাই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান বক্তারা। পাঁচ দফা দাবি মেনে না নেওয়া হলে ৮০ হাজার শিক্ষক নিয়ে ঢাকা ঘেরাওয়ের মতো কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন বক্তারা।

মানববন্ধন শেষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকার, কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের যৌথ প্রতিনিধি দল জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

ঘন্টাব্যাপী এ মানবন্ধনে প্রকল্পের নয় শতাধিক শিক্ষকসহ অন্যান্যরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় ০৬:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫