ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

মাদারগঞ্জে কৃষকদলনেতার বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বাদল প্রামাণিক। ছবি : মেহেদী হাসান

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কৃষকদলের এক নেতার বিরুদ্ধে অন্যের বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, মারধর ও জবরদখলের অভিযোগ উঠেছে। ১৭ মে শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখনে, মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা পশ্চিমপাড়ার ভুক্তভোগী বাদল প্রামাণিক ও তার স্ত্রী চামেলী বেগম৷

তাদের অভিযোগ, পৈতৃক সূত্রে পাওয়া ২০ শতাংশ জমিতে তারা দীর্ঘদিন ধরে আধাপাকা বসতঘর নির্মাণের পর সেখানে বসবাস করে আসছেন। ১৬ মে শুক্রবার ভোররাতে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও তার ভাই ইসমাইল হোসেনের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আধাপাকা দুটি থাকার ঘর ও রান্না ঘর ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। ঘরে থাকা মালামাল, স্বর্ণালংকার ও নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এরপর মারধর করে পরিবারটিকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

ভুক্তভোগী চামেলী বেগম বলেন, আমরা অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে বাড়ি করেছিলাম৷ ভোররাতে ঘুমন্ত অবস্থায় আমাদের নির্যাতন করে সব নিয়ে গেছে সন্ত্রাসীরা। এরপর থেকে সন্তান নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছি। থানায় অভিযোগ দিলে পুলিশ আসে। প্রথমে মনে হয় আমাদের সহযোগিতা করছে। পরে দেখলাম আমাদের সহযোগিতা করে নাই। হামলাকারীদের সহযোগিতা করেছে।

অভিযোগ প্রসঙ্গে গুণারীতলা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক না। তার নিজের জমিতে নিজের বসতবাড়িতেই ঢুকেছেন বলে দাবি করেন তিনি।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কৃষকদলনেতার বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ

আপডেট সময় ০৬:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫