ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জনগণের অগ্রগতির একমাত্র অবলম্বন বিএনপির ৩১ দফা : এ এস এম আব্দুল হালিম

ইসলামপুর : পথসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম বলেছেন, বিএনপিঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য। এই দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। আমাদের এই ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

তিনি ১৭ মে শনিবার বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলায় চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপেচ গ্রামে যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ও পাথর্শী ইউনিয়নের ঢেংগাড়গড় বটতলা বাজারে পথসভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনতার যে প্রত্যাশা সেটিকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করতে হবে। সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা নিশ্চিত করতে চাই, আগামীর বাংলাদেশে আর কোন ব্যক্তি স্বৈরাচারী হয়ে যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারেন।

তিনি বলেন, বিগত সময়ে উন্নয়নের নামে লুটপাটের ফলে নদীভাঙন প্রতিরোধে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি। ফলে ভাঙন তীব্র থেকে তীব্রতর হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার পরিবার। আগামী দিনে টেকসই উন্নয়ন পেতে সকলকে বিএনপি’র পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক শফিক সেলিম, ছাত্রদলের সাবেক যুগ্মআহবায়ক সোহাগ খান লোহানী, পৌর যুবদলের যুগ্মআহবায়ক মনির খান লোহানী প্রমুখ।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জনগণের অগ্রগতির একমাত্র অবলম্বন বিএনপির ৩১ দফা : এ এস এম আব্দুল হালিম

আপডেট সময় ০৮:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫