ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

মেলান্দহে আগুনে পুড়ে আশি বছরের বৃদ্ধার মৃত্যু

মেলান্দহ : আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত বৃদ্ধা অজুফার ঘর। ছবি : বাংলার চিঠিডটকম

জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে অজুফা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মেলান্দহ বাজার সংলগ্ন সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত অজুফা ওই এলাকার হেবা মন্ডলের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন অজুফা। ভোররাতে তার ঘরে আগুন লাগে। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ির আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ঘরের ভেতরে অজুফাকে মৃত অবস্থায় দেখতে পায়। ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ লাশ উদ্ধার করে।

সুইপার কলোনির জয় হরিদাস বলেন, ভোর চারটার দিমে ওই মহিলার ঘরে আগুন জলতে দেখে কলোনির সবাইকে জানাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মেলান্দহ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেম, ভোরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ ও বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কুপি বাতি অথবা মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আগুন লেগে একজন বৃদ্ধা মারা গেছেন। কোন অভিযোগ না থাকায় বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

মেলান্দহে আগুনে পুড়ে আশি বছরের বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৬:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫