ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

আওয়ামী লীগ নেত্রী ময়ুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মাদারগঞ্জে মানববন্ধন

মাদারগঞ্জ : আরিফা ইয়াসমিন ময়ুরীর বিরুদ্ধে হিজড়াদের মানাববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের সদস্যদের কাছে চাঁদা দাবি, মারধর ও নির্যাতনের অভিযোগে জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিজড়া আরিফা ইয়াসমিন ময়ুরীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাদারগঞ্জ হিজড়া সম্প্রদায় ও ছাত্রসমাজের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিন্দি, আয়নাল, শিমুল ও নাতাশা হিজড়া। বক্তারা বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের নেত্রী আরিফা ইয়াসমিন ময়ুরী মাদারগঞ্জে এসে হিজড়াদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি, মারধর ও নির্যাতন করছেন। প্রতিবাদ করলে সন্ত্রাসী দিয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। চাঁদাবাজির টাকায় ময়ুরী জামালপুর শহরে বহুতল বাড়িসহ অঢেল সম্পদ গড়ে তুলেছেন। অনতিবিলম্বে ময়ুরীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় তারা স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা চান।

মানববন্ধন কর্মসূচিতে অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের লোকজন অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ নেত্রী ময়ুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মাদারগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০৬:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫