ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

আওয়ামী লীগ নিষিদ্ধে জাবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

মেলান্দহ : আওয়ামী লীগ নিষিদ্ধে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের আনন্দ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ১০ মে শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তের জন্য মিছিল শেষে মিষ্টি বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে ছাত্র হল থেকে একটি আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে গোবিন্দগঞ্জ বাজার পর্যন্ত পৌঁছায়। সেখানে তারা সরকার ও ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে উপস্থিত ছাত্রদের মাঝে মিষ্টি বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য মুরসালিন ইসলাম ও মামুনুর রশীদ।

মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগ একিট সন্ত্রাসী দল। এই দল গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে জাতিকে বিপথে পরিচালনা করা ও জুলাই বিপ্লবে হত্যাকারী আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া সময়োপযোগী ও সুবিচার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক লিটন আকন্দ জানান, আওয়ামী লীগকে সাময়িকভাবে নয় পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের কবর রচিত করে ফ্যাসিবাদের বিলুপ্ত করতে চায় ছাত্র-জনতা। এটা আমাদের প্রাণের দাবি। এটাই গণমানুষের আকাঙ্ক্ষা।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার

আওয়ামী লীগ নিষিদ্ধে জাবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

আপডেট সময় ০২:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫