ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মিয়ানমার থেকে ৩ শতাধিক মানুষ থাইল্যান্ডে পালিয়ে গেছে

থাইল্যান্ড ৮ মে বৃহস্পতিবার জানিয়েছে, জাতিগত সশস্ত্র গোষ্ঠী সেনাবাহিনীর ওপর হামলা চালানোর পর, মিয়ানমারের ৩ শতাধিক মানুষ আশ্রয় নিতে থাইল্যান্ডে পালিয়ে গেছে। জান্তা ভূমিকম্প-পরবর্তী যুদ্ধবিরতি বাড়ানোর কয়েক দিন পর এই হামলা চালানো হয়।

ব্যাংকক থেকে এএফপি জানায়, ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে, মিয়ানমার গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে। মিয়ানমারের জান্তা বিভিন্ন সশস্ত্র জাতিগত সংগঠন ও গণতন্ত্রপন্থী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে।

থাই সেনাবাহিনী জানায়, বুধবার কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ও এর মিত্র কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন (কেএনডিও) থাই সীমান্ত থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরবর্তী কাইন রাজ্যের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

এক বিবৃতিতে বলা হয়, ‘এই হামলায় ঘাঁটিটি খুব কাছ থেকে ঘেরাও করা হয় এবং সারাদিন ধরে সশস্ত্র ড্রোনের মাধ্যমে ক্রমাগত বিস্ফোরক ফেলা হয়।’

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবারের মধ্যে ৩২৭ জন মিয়ানমারের নাগরিক থাইল্যান্ডে প্রবেশ করে এবং একটি মন্দিরসহ দুটি অস্থায়ী স্থানে আশ্রয় নেয়।

এ সময় থাই সামরিক বাহিনী ও পুলিশ সেখানে তাদেরকে নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদান করে।

২৮ মার্চের ভূমিকম্পের পর ত্রাণ ও পুনরুদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার লক্ষ্যে মিয়ানমারের সামরিক সরকার ও এর বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতি ঘোষণা করে।

মান্দালয় নগরীর কাছে ৭ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ৩ হাজার ৮০০ মানুষ প্রাণ হারায় ও হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে।

জান্তার বিমান হামলা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ফলে বারবার যুদ্ধবিরতি ভেঙ্গে যায়।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে ৩ শতাধিক মানুষ থাইল্যান্ডে পালিয়ে গেছে

আপডেট সময় ১০:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫