ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

চাঁদা না পেয়ে শেরপুরের ব্যবসায়ী মিন্টুকে হত্যার হুমকি, সংবাদ সম্মেলন

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন মিন্টু। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট ট্রাক শ্রমিক ইউনিয়নের কতিপয় নেতা কর্তৃক চাঁদা দাবি ও হত্যার হুমকি প্রদানসহ ব্যবসার সুনাম ক্ষুণ্ণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স মিন্টু সন্সের স্বত্বাধিকারী মো. মোফাজ্জল হোসেন মিন্টু। ৮ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন মিন্টু। তিনি জানান, তিনি প্রায় ৪০ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। ১৮ ফেব্রæয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কামাল ভেজিটেবল ওয়েল মিল থেকে তাঁর মিন্টু নিজস্ব ট্রাকে করে ৭৫ ড্রাম ভোজ্যতেল তার শেরপুরের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়।

ট্রাকের নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২০-৪৯৫১। ট্রাকটি চালিয়ে আসছিলেন চালক আব্দুস সামাদ। ট্রাকটির আনুমানিক মূল্য প্রায় ৪৮ লাখ টাকা। পথে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় এসে ট্রাকটি ছিনতাই হয় বলে দায়িত্বরত ট্রাক চালক শেরপুরের অন্য একজন ব্যবসায়ীকে জানান। পরবর্তীতে ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন মিন্টু তার অন্য কর্মচারীদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় ময়মনসিংহের ভালুকা মডেল থানায় ট্রাকচালক আব্দুস সামাদ, হেলপার ইউনুস আলী এবং অপর এক চালক বাবুল মিয়াকে আসামি করে একটি এজাহার দাখিল করা হয়। এরপর পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত সন্দেহে ট্রাকচালক আব্দুস সামাদ ও হেলপার ইউনুস আলীকে গ্রেপ্তার করে। সেই সাথে মানিকগঞ্জ জেলার আরিচা ফেরিঘাট এলাকা থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে ওই ট্রাকে তেলের কোন ড্রাম পাওয়া যায়নি।

পরবর্তীতে তেল উদ্ধারের জন্য ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন মিন্টু পুনরায় ভালুকা থানা ও ডিবি পুলিশের শরণাপন্ন হন। তবে এখন পর্যন্ত হারিয়ে যাওয়া কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। এ সময় তিনি ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধারে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
ব্যবসায়ী মোফাজ্জল হোসেন মিন্টু আরও বলেন, মামলা দায়েরের পর থেকে শেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক শ্রমিক নেতা নাড়ু বাবু (৬০), হোসেন মিয়া (৫০), জামান মিয়া (৫০), মোকা মিয়া (৬০) ও ফারুক মিয়া (৫০) মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে তাকে (মিন্টু) হত্যার হুমকি এবং চাঁদা দাবি করে আসছেন। তিনি বলেন, আমি এতে রাজি না হওয়ায় সম্প্রতি তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন।

এছাড়া ৮ মে সকালে আমার ক্রয় করা একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট-২০-৫০১২) শেরপুর শহরের গৌরীপুর নতুন বাস টার্মিনালে মেরামতের জন্য নিয়ে গেলে কতিপয় শ্রমিক নেতারা বাধা দেয় এবং ট্রাকটি আগুনে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।

এসব হুমকির বিষয়ে ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন মিন্টু শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কারণ তিনি এবং তার পরিবার বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

চাঁদা না পেয়ে শেরপুরের ব্যবসায়ী মিন্টুকে হত্যার হুমকি, সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫