ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত

সরিষাবাড়ীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সরিষাবাড়ী : বিতর্ক প্রতিযোগিতা মঞ্চ। ছবি : বাংলারচিঠিডটকম

গ্রামের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মেধাবিকাশ ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার দিনব্যাপী জামালপুরের সরিষাবাড়ীর দিগপাইত সানসাইন ল্যাবরেটরি স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে ‘Smart phone makes us stupid’ ও “নৈতিক শিক্ষার প্রসারই পারে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে” এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চারটি দল প্রতিযোগিতায় অংশ নেয়।

আয়োজকেরা জানান, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি-প্রমাণের ভিত্তিতে মত প্রকাশে দক্ষ হয়ে উঠছে। যা ভবিষ্যতের নেতৃত্ব বিকাশে সহায়ক হবে। একজন ভালো নাগরিক হিসাবে গড়ে উঠার জন্য যা অপরিহার্য। প্রথম প্রতিযোগিতায় বিষয়ের বিপক্ষ দল ও দ্বিতীয় প্রতিযোগিতায় পক্ষ দল বিজয়ী হয়। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথি ও শিক্ষকেরা।

এ সময় হাজারও শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

সানসাইন ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রহিমা মোজাফফর আইডিয়াল গার্লস স্কুল ও কলেজের সভাপতি মাসুমা আরমিন মিতু, দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ, সানসাইন স্কুলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫