ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

চলতি মাসে পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) ২ মে শুক্রবার নিজ মাঠে সিরিজের সূচি ঘোষণা করেছে।

আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দু’টি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)।

আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলোই জিতেছে টাইগাররা।

২০১৬ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপে প্রথম মুখোমুখি হয় বাংলাদেশ-আরব আমিরাত। এরপর ২০২২ সালে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলে দু’দল। সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ইতোমধ্যে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে।

ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের। কিন্তু আগামী বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দু’বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজের পরিবর্তে অতিরিক্ত দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ। ফয়সালাবাদে সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ২৫ ও ২৭ মে। লাহোরে শেষ তিন ম্যাচ হবে ৩০ মে, ১ ও ৩ জুন।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

আপডেট সময় ০৮:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫