ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জয়শঙ্কর এবং শাহবাজের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতিসংঘ মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।ছবি-কোলাজ

পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। অন্য দিকে, ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে নয়াদিল্লির নামে অভিযোগ করেছেন শাহবাজ শরীফ।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে।

পেহেলগামে জঙ্গি হামলা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। ২৯ এপ্রিল মঙ্গলবার দুই দেশের দুই সরকারের দুই শীর্ষস্থানীয় প্রতিনিধির সঙ্গে গুতেরেসের কী কথা হয়েছে আনুষ্ঠানিক ভাবে তা জানায়নি জাতিসংঘ। তবে জাতিসংঘ প্রধানের সঙ্গে কী কথা হয়েছে, তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন জয়শঙ্কর ও শাহবাজ দু’জনেই।

পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা জানানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। অন্য দিকে, ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে গুতেরেসের কাছে নয়াদিল্লির নামে নালিশ করেছেন শাহবাজ। শুধু তা-ই নয়, জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের কাছে।

জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, ‘জাতিসংঘ মহাসচিবের ফোন পেয়েছি। পেহেলগামে জঙ্গি হামলার দ্ব্যর্থহীন কন্ঠে নিন্দা জানানোর জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’ তারপরেই জয়শঙ্কর জানান যে, এই জঙ্গি হামলার নেপথ্যে যে ষড়যন্ত্রকারীরা আছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসবে ভারত। কারো নাম না উল্লেখ করলেও মনে করা হচ্ছে, ইসলামাবাদকেই দায়ী করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

গুতেরেসের সঙ্গে কথা বলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ লিখেছেন, ‘আজ সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কথা হয়েছে। আমি তাকে জানালাম, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। একই সঙ্গে ভারতের ভিত্তিহীন অভিযোগকে অস্বীকার করেছি।’

উল্লেখ্য, পেহেলগামে জঙ্গি হামলার পর কূটনৈতিকভাবে কোণঠাসা পাকিস্তান নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ফোনে কথোপকথনেও বিষয়টি এসেছে বলে জানিয়েছেন শাহবাজ। তিনি বলেছেন, ‘আমি পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের কথা জানিয়েছি। জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছি জাতিসংঘকে। একই সঙ্গে শাহবাজ জানিয়েছেন, পাকিস্তান শান্তির পক্ষে। কিন্তু সে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হলে তার জবাব দেওয়া হবে। প্রকারান্তরে তিনি ভারতের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।সূত্র:বাসস।

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

জয়শঙ্কর এবং শাহবাজের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০৯:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫