ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

গির্জার ‘রাজকুমার’ নতুন পোপ নির্বাচক কার্ডিনালদের পরিচয়

২১ এপ্রিল সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নতুন পোপ নির্বাচনের প্রস্তুতির জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে কার্ডিনালরা রোমে সমবেত হচ্ছেন।

কিন্তু কার্ডিনাল আসলে কারা?

উচ্চপদস্থ ধর্মগুরু –

কার্ডিনাল (লাতিন ‘কার্ডিনালিস’ শব্দ থেকে আগত) হলেন ক্যাথলিক গির্জার একজন উচ্চপদস্থ ধর্মগুরু, যিনি পোপের শাসনকার্যে তাঁকে সহায়তা করার জন্য মনোনীত হন।

সরকারি মন্ত্রণালয়ের সমতুল্য হলি সী’র বিভিন্ন দপ্তরগুলো প্রধানত কার্ডিনালদের নেতৃত্বে পরিচালিত হয়। তাদের পূর্ণ পদবি হলো ‘হলি রোমান চার্চের কার্ডিনাল’।

ডিনের নেতৃত্বে (বর্তমানে ৯১ বছর বয়সী ইতালীয় জিওভান্নি বাত্তিস্তা রে) কার্ডিনালরা একত্রে
ক্যাথলিক গির্জার সর্বোচ্চ স্তর ‘কার্ডিনাল কলেজ’ গঠন করেন।

কার্ডিনাল একটি পদবি, কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়—এই কারণে অনেক কার্ডিনাল বিশ্বজুড়ে বিভিন্ন ডায়োসিসের বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন, আবার কেউ কেউ ভ্যাটিকানের প্রশাসনে (কিউরিয়া) অবস্থান করেন ও রোমেই বাস করেন।

পোপ নির্বাচক –

মোট কার্ডিনাল সংখ্যা ২৫২ জন। তবে কেবল ৮০ বছরের নিচের কার্ডিনালরাই ‘কার্ডিনাল ইলেক্টর’ হিসেবে নতুন পোপ নির্বাচনের জন্য ভোট দিতে পারেন।

বর্তমানে এ ধরনের ভোটার সংখ্যা ১৩৫ জন। পোপের মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে তারা নতুন নেতা নির্বাচনের জন্য ভোট দিয়ে থাকেন।

বিশ্ববিখ্যাত সিস্তিন চ্যাপেলে এই ‘কনক্লেভ’ অনুষ্ঠিত হয়। এটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নির্ধারিত কঠোর নিয়ম ও আনুষ্ঠানিকতা মেনে সম্পন্ন হয়।

নিযুক্ত নয়, সৃষ্টি করা হয় –

কার্ডিনালরা নিযুক্ত হন না, বরং পোপের আদেশে তাদের ‘সৃষ্টি’ করা হয়।

এই শব্দটির উৎপত্তি রোমান যুগ থেকে, যার মাধ্যমে বোঝানো হয়, ব্যক্তির গুণাবলির জন্য তাকে মর্যাদায় উন্নীত করা হয়েছে, কিন্তু কোনো শূন্যপদ পূরণের জন্য নিযুক্ত করা হয়নি।

ভ্যাটিকান বিধি অনুযায়ী, পোপ কার্ডিনাল সৃষ্টি করতে পারেন এমন ব্যক্তিদের মধ্য থেকে, যারা ‘বস্তুনিষ্ঠ জ্ঞান, নৈতিক গুণাবলি, ধর্মীয়তা এবং বাস্তবিক বুদ্ধিমত্তায় বিশেষভাবে বিশিষ্ট’।

কার্ডিনালের লাল পোশাক –

কার্ডিনালরা গাঢ় লাল রঙের পোশাক পরিধান করেন, যা একসময় রোমান সিনেটের প্রতীক ছিল—ক্ষমতা, মর্যাদা ও কর্তৃত্বের প্রতীক। এটি একইসঙ্গে খ্রিষ্টের রক্তের প্রতিনিধিত্বও করে।

তারা একটি আংটি (প্রথাগতভাবে নীলকান্তমণির তৈরি), একটি বুকে ঝুলিয়ে পরার ক্রুশ, একখানা ঝুঁড়ি (ক্রোসিয়ার) এবং একটি মিত্র (বিশেষ টুপি) পরেন।

রাজনৈতিক মনোনয়ন –

কার্ডিনাল সৃষ্টি করার মধ্য দিয়ে পোপ তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রকাশ করেন। এভাবে তিনি ভবিষ্যতে নিজের উত্তরসূরি নির্বাচনের সম্ভাব্য চেহারা গড়ে তোলেন।

পোপ ফ্রান্সিস তাঁর পন্টিফিকেটকালে বিশ্বের
এমন অনেক ‘প্রান্তিক’ অঞ্চল থেকে কার্ডিনাল মনোনীত করেছেন, যেগুলো আগে রোমের দৃষ্টিতে প্রায় উপেক্ষিত ছিল।

ক্ষীয়মাণ বিশেষাধিকার –

কার্ডিনালরা ‘ইমিনেন্স’ উপাধি ধারণ করেন এবং গির্জার ক্রম অনুযায়ী পোপের পরই তাঁদের স্থান। তারা রোমের বাইরে সব গির্জায় ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। এমনকি তাদের গির্জায় সমাহিতও করা যেতে পারে।

ভ্যাটিকান দ্বিতীয় পরিষদ কার্ডিনালদের অনেক বিশেষাধিকার কমিয়ে দেয়। আগে তারা ট্রেনে ভ্রমণের সময় পুরো একটি কামরা সংরক্ষণ করতেন এবং তাদের বাসভবনে একটি ‘সিংহাসন কক্ষ’ থাকত।

পোপ ফ্রান্সিস আরও একধাপ এগিয়ে ২০২৩ সালে সিদ্ধান্ত নেন, কার্ডিনালরা আর ভ্যাটিকানে ভাড়া ছাড়া অ্যাপার্টমেন্ট ব্যবহার করতে পারবেন না।

এরও আগে, ২০২১ সালে, তিনি ভ্যাটিকানের আর্থিক সংকট নিরসনের লক্ষ্যে কার্ডিনালদের বেতনও কমিয়েছিলেন, যা করোনাভাইরাস মহামারির ফলে হলি সী’রও পর সৃষ্ট ক্ষতি মোকাবিলায় সহায়ক হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

গির্জার ‘রাজকুমার’ নতুন পোপ নির্বাচক কার্ডিনালদের পরিচয়

আপডেট সময় ১০:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫