ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রানাগাছায় বিএনপির মানববন্ধন

জামালপুর : আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রানাগাছায় বিএনপির মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মহেষপুর কালীবাড়ী এলাকায় ১৫ এপ্রিল মঙ্গলবার আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ও তার সহযোগীদের হামলায় যুবদলনেতা মো. সাইফুল ইসলাম ও সোহেল রানা আহত হওয়ার ঘটনায় হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় ওয়ার্ড বিএনপি। ২৭ এপ্রিল রবিবার সকালে মহেষপুর কালিবাড়ী এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন।

হামলার ঘটনায় সদর থানায় একটি মামলা করেছেন আহত সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। মামলাটির প্রধান আসামি রানাগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার জেলহাজতে রয়েছেন। প্রধান আসামি ছাড়া অন্য আসামিরা হলেন- মহেষপুর কালীবাড়ী এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান, রুস্তম আলীর ছেলে মো. রোমান হোসেন ও মো. অন্তর মিয়া।

মামলার আসামিদের শাস্তির দাবিতে ২৭ এপ্রিল সকালে রানাগাছা রেলগেট থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহেষপুর কালীবাড়ী বাজারে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মামলাটির বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এতে বক্তব্য রাখেন রানাগাছা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন বিএনপির সভাপতি নবাব হোসেন জুয়েল, ক্রীড়া বিষয়ক সম্পাদক এমদাদুল হক সুমন, ইউনিয়ন যুবদলের সভাপতি রিজভী আহমেদ জুয়েল প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রানাগাছায় বিএনপির মানববন্ধন

আপডেট সময় ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫