ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ১৭

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ২৬ এপ্রিল শনিবার ইসরাইলি বিমান হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। একটি বাড়িতে আঘাত হানার পর ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়েছেন।

গাজা শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত ১৮ মার্চ সাময়িক যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল পুনরায় গাজা উপত্যকায় হামলা শুরু করে। এর আগে দুই মাস যুদ্ধবিরতির ফলে সংঘাত প্রায় বন্ধ ছিল।

গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বলেন, ‘ভোর থেকে বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন।’

তিনি বলেন, গাজা শহরের সাবরা এলাকায় আল-খৌর পরিবারের বাড়িতে এক হামলায় ১০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ২০ জন চাপা পড়েছেন।

এর আগে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছে।

হামলায় বেঁচে যাওয়া উম্মে ওয়ালিদ আল-খৌর বলেন, যখন হামলা করা হয়, তখন সবাই তাদের সন্তানদের নিয়ে ঘুমাচ্ছিলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের ওপর ভবনটি ধসে পড়ে। যারা বেঁচে গিয়েছিল, তারা সাহায্যের জন্য চিৎকার করেছিল। কিন্তু তাদের সাহায্যে কেউ আসেনি। হতাহতদের বেশিরভাগই শিশু।’

এএফপি’র একটি ফুটেজে ধ্বংসস্তূপের নিচ থেকে একজন আহত ব্যক্তিকে উদ্ধার করতে দেখা গেছে।

মুগাইর বলেন, শহরের অন্যত্র হামলার মধ্যে আল-শাতি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন। গাজা উপত্যকাজুড়ে হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার হামাস-নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত মাস থেকে ইসরাইলি হামলায় ২ হাজার ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে মোট নিহতের সংখ্যা ৫১ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে।

ইসরাইলের সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসাব অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামামের হামলার পর থেকে ইসরাইলে ১ হাজার ২১৮ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস ২৫১ জনকে অপহরণ করেছে, যাদের মধ্যে ৫৮ জন এখনো গাজায় আটক রয়েছেন। অপহৃতদের মধ্যে ৩৪ জন নিহত হয়েছে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।

ইসরাইল বলেছে, গাজায় নতুন করে সামরিক অভিযানের লক্ষ্য হলো, হামাসকে অবশিষ্ট বন্দিদের মুক্তি দিতে বাধ্য করা।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ১৭

আপডেট সময় ০৯:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫