ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ
সেনা-পুলিশের অভিযান

সরিষাবাড়ীতে ১৯ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সরিষাবাড়ী : গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সোহেল মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশাবর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার সোহেল ডোয়াইল ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ বিভিন্ন জায়গায় মাদকের ব্যবসা করে আসছিলেন। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিজান চালায় যৌথ বাহিনী। এ সময় মাদক ব্যবসায়ী সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় সোহেল মিয়ার শরীর থেকে এক কেজি গাঁজা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তার বাড়ির আঙিনায় খড়ের গাদার ভেতর থেকে ১৮ কেজি গাঁজা, চার হাজার ১১০ টাকা, দুটি মোবাইল ফোনসেট, গাঁজা পরিমাপের যন্ত্র এবং ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বাংলারচিঠিডটকমকে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। মাদকের তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

অভিযানে নেতৃত্বদানকারী ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

সেনা-পুলিশের অভিযান

সরিষাবাড়ীতে ১৯ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫