ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

শক্তিশালী ভূমিকম্পের পর ১৮৫ বার আফটারশক তুরস্কে!

তুরস্কের ইস্তাম্বুলে অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১৮৫টি আফটারশকে কেঁপে উঠেছে। স্থানীয় সময় ২৩ এপ্রিল বুধবার দুপুর ১২টা ৫৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

ইস্তাম্বুল থেকে এএফপি এই খবর জানায়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সির (এএফএডি) উদ্ধৃতি দিয়ে জর্ডান ভিত্তিক সংবাদমাধ্যম ‘রোয়া নিউজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের ভূমিকম্পের পর থেকে তুরস্কে ১৮৫টিরও বেশি আফটারশক হয়েছে।

এক এক্স পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ২৩ এপ্রিল ইস্তাম্বুলের স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। কম্পনটি ১৩ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ কিলোমিটার গভীরে।

পোস্টে তিনি আরো জানান, শক্তিশালী ওই ভূমিকম্পের পরপর স্থানীয় সময় বেলা ৩টা ১২ মিনিটের মধ্যে ৫১ বার আফটারশক হয়েছে। এরমধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ছিল।

তবে বৃহস্পতিবার রোয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত দেশটিতে ১৮৫টিরও বেশি আফটারশক হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প আঘাত হানার পর এবং শহরের ভবনগুলো কেঁপে ওঠার সময় লোকজনকে ভবনগুলো ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে।

এক এক্স পোস্টে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কোকা মেমিসোগলু লিখেছেন, ভূমিকম্পে ২৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৭৩ জন ইস্তাম্বুলের। অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার সীমান্ত এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারের বেশি এবং সিরিয়ায় আরো ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শক্তিশালী ভূমিকম্পের পর ১৮৫ বার আফটারশক তুরস্কে!

আপডেট সময় ১০:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫