ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জামালপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবীদের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিট ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী গোলাম নবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিট ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আইনজীবী মো. আমিনুল ইসলাম, আইনজীবী আব্দুল লতিফ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী কে আর পাঠান, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হক ও জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজুয়ান বাবু।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার দোসরদের এই দলে জায়গা নেই। সংগঠনকে শক্তিশালী করতে হলে গণতন্ত্র চর্চা করতে হবে। নতুনদের নিয়ে সংগঠন করতে হবে। নতুনদের মধ্য নেতৃত্ব চাই। আইনজীবীদের সমস্যা নিয়ে উদ্যোগী হতে হবে। পকেট কমিটি থেকে বিরত থাকতে হবে। প্রত্যেকের ন্যূনতম অধিকার প্রকাশ করতে পারেন। ফ্যাসিবাদ উৎখাতের পরে নতুন বাংলাদেশে নতুনভাবে আমরা মুক্ত পরিবেশে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমরা আমাদের আইনজীবী ফোরামকে শক্তিশালী করতে চাই।

বক্তারা আরও বলেন, একে অপরের মধ্যে বিভেদ করা যাবে না। কথা বলার সময় সাবধানে কথা বলতে হবে। কিভাবে আইনজীবী ফোরামকে গতিশীল করা যায় সে বিষয়েও সকলের মতামতকে প্রাধান্য দিয়েই সাংগঠনিকভাবে কর্মযজ্ঞ করার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

পরে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫