ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জ থানায় প্রবেশে সাংবাদিকদের বাধা দিলেন এক শিক্ষক

মাদারগঞ্জ : মডেল থানার প্রধান ফটকে সমবায় সমিতির গ্রাহকদের ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাংবাদিককে থানায় প্রবেশে বাধা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলার চর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলম রতনের বিরুদ্ধে। ২৩ এপ্রিল বুধবার দুপুরে মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২২ এপ্রিল মঙ্গলবার রাতে জামায়াত নেতা ও আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মাহবুবুর রহমানকে আটক করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে সমিতির আমানতকারীরা। এটা জানাজানি হলে ২৩ এপ্রিল বুধবার সকালে ভুক্তভোগী গ্রাহকেরা মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটকে অবস্থান নেন। এ বিষয়ে মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম তথ্য সংগ্রহের জন্য সেখানে যান।

তারা প্রায় দেড় ঘণ্টা থানার প্রধান ফটকে দাঁড়িয়ে অপেক্ষা করে ফোন করে ভেতরে যাওয়ার ব্যাপারে জানার চেষ্টা করা হলেও ওসি হাসান আল মামুন কোন সাড়া দেননি। পরে থানার প্রধান ফটক খোলার পর তথ্য সংগ্রহের জন্য থানায় প্রবেশের চেষ্টা করলে সমবায় সমিতির টাকা উদ্ধার কমিটির সদস্য ও চর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলম রতন সাংবাদিক খাদেমুল ইসলামকে ভেতরে প্রবেশে বাধা দেয় ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মাহাবুব আলম রতনকে ২৩ এপ্রিল উপজেলার আমরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু তিনি প্রশিক্ষণে হাজির না থেকে থানার সামনে সমবায় সমিতির আন্দোলনে নেতৃত্ব দেন।

এ বিষয়ে জানতে চাইলে চর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার এ প্রতিবেদককে বলেন, মাহাবুব আলম রতন আমার সাথে প্রশিক্ষণ করছেন। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দুলাল মিয়াও জানান মাহাবুব আলম সকাল থেকে প্রশিক্ষণে আছে।

কিন্তু প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। শিক্ষক মাহাবুব আলম রতন প্রশিক্ষণে উপস্থিত নেই। কিন্তু প্রশিক্ষণার্থীদের হাজিরার খাতায় মাহাবুব আলম রতনের সাক্ষর রয়েছে। এসময় সহকারী শিক্ষা কর্মকর্তা দুলাল মিয়াকে প্রশিক্ষণ করাতে দেখা যায়। মাহাবুব আলম রতনের অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, আপনি লিখিত অভিযোগ দেন তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রশিক্ষণ ফেলে আন্দোলনে অংশ নেয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষক মাহাবুব আলম ফোনে বলেন, তোমার যা ক্ষমতা আছে, তুমি করো। এ বিষয়ে কিছু বলব না।

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির এ প্রতিবেদককে বলেন, থানায় প্রবেশ করতে শিক্ষক কেন সাংবাদিককে বাধা দিবে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সাংবাদিককে থানায় প্রবেশে বাধা প্রদানের বিষয়ে জানার জন্য মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জ থানায় প্রবেশে সাংবাদিকদের বাধা দিলেন এক শিক্ষক

আপডেট সময় ০৭:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫