ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ : লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির সাথে জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাথে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির কোন সম্পর্ক নেই। আল আকাবা সমবায় সমিতির উদ্যোক্তা মালিকগণ অতীতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তি ছিলেন বটে। তাদের ব্যবসায়িক নীতি নৈতিকতার বিষয়টি সংগঠনের নজরে আসার পর প্রায় দুই বৎসর পূর্বে তাদেরকে সকল সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সমবায় সমিতি ও সমিতির সাথে সংশ্লিষ্ট কারো সাথে সংগঠনের কোনো সম্পর্ক নেই। আদর্শিক কারণে কথিত সমবায় সমিতির প্রচলিত কার্যকলাপকে জামায়াতে ইসলামী কখনও সমর্থন করে না।

তিনি আরও বলেন, অনতি বিলম্বে মানুষের সমুদয় টাকা ফেরত প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। প্রাপ্য জমা টাকা আদায়ের জন্য যে আন্দোলন শুরু হয়েছে জামায়াতে ইসলামী সে আন্দোলনকে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছে এবং গ্রাহকের প্রাপ্য টাকা আদায়ের জন্য যেকোনো ধরনের আইনের সহযোগিতাও দিতে প্রস্তুত আছে।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূরল আমীন, পৌর জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা শেখ সাদিউর রহমান, কর্ম পরিষদ সদস্য আমিনুর রহমান বিএসসি, চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকারিয়া আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

অপপ্রচারের প্রতিবাদে মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫