ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

হ্যামস্ট্রিং ইনজুরিতে লিওয়ানদোস্কি

হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রবার্ট লিওয়ানদোস্কি। ছবি : সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রবার্ট লিওয়ানদোস্কি। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ইনজুরির কারণে কোপা ডেল রে’র ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

৩৬ বছর বয়সী এই পোলিশ ফরোয়ার্ড এবারের মৌসুমের সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ৪০ গোল করেছেন। ১৯ এপ্রিল শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগায় ৪-৩ গোলের জয়ের ম্যাচটিতে তিনি ইনজুরিতে পড়েন।

এক বিবৃতিতে বার্সেলোনার পক্ষ থেকে ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হলেও কবে নাগাদ লেভা মাঠে ফিরতে পারেন সে বিষয়টি স্পষ্ট করা হয়নি।

স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে গেছে লিওয়ানদোস্কি। যে কারনে আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেভিয়াতে কোপার ফাইনালে তাকে দলে পাওয়া যাবে না। এছাড়া আগামী ৩০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ইন্টার মিলানকে আতিথ্য দিবে লা লিগার শীর্ষ দলটি। ৬ মে ফিরতি ম্যাচ খেলতে ইতালি সফরে যাবে।

এ সময়ের মধ্যে মঙ্গলবার লা লিগায় মায়োর্কা ও ৩ মে ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচ দুটিতেও লিওয়ানদোস্কি অনুপস্থিত থাকবেন। ধারণা করা হচ্ছে আগামী ১১ মে রিয়ালের বিপক্ষে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ী বার্সেলোনা ২০১৯ সালের পর প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের টিকেট পেয়েছে। সব মিলিয়ে সম্ভাব্য কোয়াড্রাপল জয়ের আশা এখনো টিকিয়ে রেখেছে কাতালান জায়ান্টরা।

কোচ হান্সি ফ্লিক লিওয়ানদোস্কির স্থানে ফেরান তোরেসকে মাঠে নামিয়েছিলেন। এছাড়া ডানি ওলমোকেও পরীক্ষামূলক নাম্বান নাইন পজিশনে খেলানোর চেষ্টা করেছেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

হ্যামস্ট্রিং ইনজুরিতে লিওয়ানদোস্কি

আপডেট সময় ০৮:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫