ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

নেপাল-বাংলাদেশ নারী কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

নেপাল ও বাংলাদেশ নারী দলের পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচিত হয়েছে। দুই দলই প্রথমবার টেস্ট সিরিজে অংশ নিচ্ছে। যে কারণে নেপাল ও বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক একটি মুহূর্ত।

১৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছায় বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। এরপর রাতে টিম হোটেলে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও নেপাল দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। এসময় নেপাল কাবাডি এসোসিয়েশন ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই দলের কর্মকর্তারা। দুই দেশের কাবাডির জন্য এটা ঐতিহাসিক এক মুহূর্ত বলে জানান বক্তারা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘ প্রত্যেকেই এখানে আজ ইতিহাসের অংশ হয়ে গেলেন। এটাকে বলা হচ্ছে কাবাডি টেস্ট সিরিজ। বিশ্বে আমরাই এটা শুরু করলাম। এখানেই এর শেষ না। আমরা মাত্র শুরু করলাম। নেপাল কাবাডি এসোসিয়েশনের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই এরকম কার্যক্রম চলমান থাকবে। ‘

পাঁচ ম্যাচের এই সিরিজকে আসন্ন নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে দুই দল। আগামী ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে নারী বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার বিশ্বকাপে অংশ নেবে।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

নেপাল-বাংলাদেশ নারী কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

আপডেট সময় ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫