ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫৮টি টিকিটসহ দুই টিকিট কালোবাজারি গ্রেপ্তার

জামালপুর : গ্রেপ্তার দুই টিকিট কালোবাজারি। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ স্টেশনে ২০ এপ্রিল রবিবার সকালে অভিযান চালিয়ে ৫৮টি টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেলান্দহ পৌরসভার শাহজাদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. বিপ্লব ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে মো. তোতা মিয়া।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা রেলওয়ে পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। রেলওয়ে স্টেশন এলাকা থেকে ট্রেনের ৫৮টি টিকিটসহ মো. বিপ্লব (৪৫) ও মো. তোতা মিয়াকে (৬০) গ্রেপ্তার করে পুলিশ। এসময় ইসলামপুর-মেলান্দহ টু ঢাকা রুটের ভিন্ন ভিন্ন তারিখের আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৪০টি আসনের টিকিট ও আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ১৮টি আসনের টিকিট সর্বমোট ৫৮টি আসনের টিকিট, একটি স্মার্টফোন, দুটি বাটন মোবাইল ও টিকিট বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ আরও জানায়, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে অর্থাৎ ২৫০ টাকার টিকেট ৪৫০-৫০০ টাকায় আগ্রহী যাত্রীদের নিকট বিক্রি করত বলে স্বীকার করেছে। তারা নিজের ও পরিচিত লোকজনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইন থেকে তিনটি আইডি ব্যবহার করে নিয়মিত ইসলামপুর-মেলান্দহ-জামালপুর টু ঢাকাসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন হতে সংগ্রহ করে থাকেন। এছাড়াও ওই আসামিদ্বয় পরিচিতদের এনআইডি ব্যাবহার করে অনলাইনে টিকিট সংগ্রহ করে থাকেন। অতঃপর তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আগ্রহী যাত্রীদের কাছে টিকিট বিক্রি করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে গ্রাহকের মোবাইলে টিকিটের কপি পাঠিয়ে দিতেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, অভিযান চালিয়ে টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। জামালপুর রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫৮টি টিকিটসহ দুই টিকিট কালোবাজারি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫