ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩৮

মার্কিন বাহিনী ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ১৭ এপ্রিল বৃহস্পতিবারের এই হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।

হুতি সমর্থিত ‘আল মাসিরাহ’ টিভির উদ্ধৃতি দিয়ে এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর ট্রাম্প প্রশাসন হামলা শুরু করে। গত একমাসের মধ্যে গতকালের হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক।

ইয়েমেনের হোদেইদাহ স্বাস্থ্য দফতরের উদ্ধৃতি দিয়ে ‘আল মাসিরাহ’ টিভি জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় ৩৮ জন নিহত ও ১০২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী হুতি গোষ্ঠীর জ্বালানির উৎস নির্মূলের লক্ষ্যে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

হুতিদের দেওয়া হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হামলার বিষয়টি জানিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, বন্দরটি ধ্বংস হয়েছে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তথ্যানুযায়ী, রাস ইসা ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর। দেশটির আমদানির প্রায় ৭০ শতাংশ এবং মানবিক সহায়তার ৮০ শতাংশ এই বন্দর দিয়ে পরিচালিত হয়।

হুতিদের সতর্ক করে ওয়াশিংটন জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর সশস্ত্র হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে ২০২৩ সালের নভেম্বর থেকে ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ১শ’টিরও বেশি হামলা চালিয়েছে।

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই মারাত্মক হামলা চালানো হচ্ছে। লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল ১৫ মার্চ থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। চলমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩৮

আপডেট সময় ০৯:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫