ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

অপেক্ষা বাড়ল বাংলাদেশের, বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের

প্রথম তিন ম্যাচ জয়ের পর নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে হেরে গেল বাংলাদেশ দল। ১৭ এপ্রিল বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরেছে টাইগ্রেসরা।

এই হারে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। বিশ্বকাপে খেলার সুযোগ এখনও আছে টাইগ্রেসদের। লিগ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। হেরে গেলেও সুযোগ থাকবে নিগার-শারমিনদের। সেক্ষেত্রে অন্য দলগুলোর পয়েন্ট ও রানরেট হিসাব-নিকাশ হবে।

লাহোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শারমিন আকতারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে বাংলাদেশ।

তিন নম্বরে নেমে ১০টি চারে ৭৯ বলে ৬৭ রান করেন শারমিন। এছাড়া ওপেনার ফারজানা হক ৪২, নাহিদা আকতার ২৫ ও রাবেয়া খান অপরাজিত ২৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আলিয়া অ্যালেইন ৪ উইকেট নেন।

জবাবে ৪৬ ওভারে ৭ উইকেটে ২২৮ রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৬ দশমিক ৩ ওভারে ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়েছিল ক্যারিবীয়রা।

এরপর চতুর্থ উইকেটে স্টেফানি টেলর ও অধিনায়ক হেইলি ম্যাথুস ৮০ বলে ৬৬ রান তুলে দলকে ভালো অবস্থায় নেন। ৭ রানের মধ্যে এই দুই সেট ব্যাটার আউট হলেও শিনেলি হেনরির ৪৮ বলে অপরাজিত ৫১ রানের সুবাদে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। টেলর ৫১ বলে ৩৬ এবং ম্যাথুস ৪৫ বলে ৩৩ রান করেন।

বাংলাদেশের মারুফা আকতার ২ উইকেট নেন।

দিনের আরেক ম্যাচে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২০৫ রান করে পাকিস্তান। জবাবে ১১৮ রানে অলআউট হয় থাইল্যান্ড।

৪ ম্যাচ খেলে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-১০

অপেক্ষা বাড়ল বাংলাদেশের, বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের

আপডেট সময় ০৯:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫