ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জিম্বাবুয়ে টেস্টকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে সিলেটে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

জিম্বাবুয়ের সিরিজের জন্য সিলেটে ১৩ এপ্রিল রবিবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। সদ্য ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজ নিজ দলের হয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলেছে জাতীয় দলের ক্রিকেটাররা। তাই ওয়ানডের আমেজ থেকে বেরিয়ে টেস্ট ফরম্যাটের সাথে মানিয়ে নিতে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে তারা। ডিপিএলের লিগ পর্ব শেষ হবার একদিন পর অনুশীলনে যোগ দেন শান্ত-মিরাজরা।

১৫ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে ১৫ এপ্রিল ঢাকায় থেকে ১৬ এপ্রিল সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে সফরকারীরা।

২০ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৮ এপ্রিল থেকে চট্টগ্রাম শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সিন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিন। দলে জায়গা করে নিয়েছেন ওয়েলিংটন মাসাকাদজাও। চার বছর পর বাংলাদেশে টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে।

এখন পর্যন্ত টেস্ট ফরম্যাটে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর মধ্যে আটটিতে জয় এবং সাতটিতে হেরেছে বাংলাদেশ। বাকি তিন টেস্ট ড্র হয়।

২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালের পর ষষ্ঠবারের মত বাংলাদেশ সফর করছে জিম্বাবুয়ে। সব মিলিয়ে বাংলাদেশের মাটিতে ১০ টেস্ট খেলে মাত্র দু’টিতে জিতেছে জিম্বাবুয়ে।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ে টেস্টকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল

আপডেট সময় ০৯:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫