ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

বকশীগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

ছবিটি প্রতীকী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দীন ইসলাম বিনয় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ এপ্রিল রবিবার বিকালে বগারচর ইউনিয়নের মধ্য টাংগারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দীন ইসলাম বিনয় ওই গ্রামের খোকন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ১৩ এপ্রিল রবিবার বিকালে একই গ্রামের নানার বাড়িতে বেড়াতে যায় দীন ইসলাম বিনয়। পরে খেলতে খেলতে নানার বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় সে। এ সময় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেলে দুশ্চিন্তায় পড়ে যায় আত্মীয়স্বজনেরা। পরে পুকুর থেকে শিশু দীন ইসলাম বিনয়ের মরদেহ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মত্যুর ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

বকশীগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫