ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী

ইসলামপুরে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

ইসলামপুর : পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০ জুয়াড়ি। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপু উপজেলায় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ইসলামপুর থানা পুলিশ। ১১ এপ্রিল শুক্রবার জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠমা এলাকায় জনৈক তাজেলের বসতবাড়ির আঙিনায় জুয়া খেলা অবস্থায় কাঠমা গ্রামের সহিজলের ছেলে সাদুল্লা (৩২), খলিলুর রহমানের ছেলে হুমায়ুন কবির (৫০), জদু মিয়ার ছেলে সালাম (৪৮), হরফ আলীর ছেলে ছামিউল (৩৫), মফিজ মোল্লার ছেলে ডাবলু (৪৫), জাহেদ আলীর ছেলে জাহাঙ্গীর (২৮), মৃত সেকান্দারের ছেলে আব্দুল মোতালেব (৫২), জমশেদ শেখের ছেলে শাজাহান (৪৫), নায়েব আলী মন্ডলের ছেলে জাহিদুল (২৮) এবং পাশ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রামের মৃত মনোহারের ছেলে বিদ্যুৎকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জমাদি জব্দ করা হয়। এসআই আনোয়ারুল হক বাদী হয়ে গ্রেপ্তার জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া খেলা নিরোধ আইনে মামলা করেছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, কাঠমা এলাকায় জনৈক তাজেলের বসতবাড়ির আঙিনায় জুয়া খেলা অবস্থায় ১০ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। জুয়া খেলা নিরোধ আইনের মামলায় জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকা জুয়ামুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার

ইসলামপুরে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫