ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

গাজায় গণহত্যার প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ

জামালপুর : গাজায় গণহত্যার প্রতিবাদে সরকারি আশেক মাহমুদ কলেজে সমাবেশ। ছবি : মাহমুদুল হাসান মুক্তা 

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও শিশুসহ আপামর জনসাধারণকে নির্বিচারে হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি আশেক মাহমুদ কলেজ ও সরকারি জাহেদা সফির মহিলা কলেজ শাখা ছাত্রদল।

৮ এপ্রিল মঙ্গলবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাস এবং দুপুর ২টায় সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সামনে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিন আহাম্মেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুনসী আবুল মুনসুর, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন, ছাত্রনেতা আজমাইন মাহাতাব আদিত প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী শাহরিয়ার বায়জিদ।

বক্তব্য শেষে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া পরিচালনা করেন বেলটিয়া কামিল মাদরাসা শাখা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম ইসলাম মুরছালিন।

জামালপুর : গাজায় গণহত্যার প্রতিবাদে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সামনে সমাবেশ। ছবি :  মো. আলমগীর

অপরদিকে, সরকারি জাহেদা সফির মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি লোপা মির্জার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুর রহমান, সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন, মোবারক হোসেন সিফাত, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী শাহরিয়ার বায়জিদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

গাজায় গণহত্যার প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় ০৪:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫