ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় বাংলাদেশের

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে বাংলাদেশ নারীদল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী দলকে। ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

৬ এপ্রিল রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী দলকে।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে স্কটল্যান্ড। সারাহ ব্রেইস ৫৮, ডার্সি কার্টার ৫৫ এবং ক্যাথেরিন ফ্রেজার অপরাজিত ৫২ রান করেন।

২২ রানে ২ উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার রিতু মনি। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার-ফারিহা তৃষ্ণা-নাহিদা আকতার-সানজিদা আকতার মেঘলা ও ফাহিমা খাতুন।

জবাবে ৫৩ রানের সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১৪ বলে ২৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওপেনার ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন ফারজানা হক ও শারমিন আকতার। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফারজানা ৪৯ বলে ৪৮ এবং শারমিন ৬১ বলে ৪৭ রানে আউট হন।

চার নম্বরে নেমে ৮ রানে ফিরেন অধিনায়ক নিগার সুলতানা। ১৫৭ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে ৮৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নেন সোবহানা মোস্তারি ও রিতু মনি। ব্যক্তিগত ৩৪ রানে রিতু থামার পর দিলারা আকতারকে নিয়ে ৫১ বল বাকী রেখে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন সোবহানা।

৬টি চারে ৫৩ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সোবহানা। ১০ রানে অপরাজিত ছিলেন দিলারা।

আগামীকাল আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় বাংলাদেশের

আপডেট সময় ০৯:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫