ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

ছয় ম্যাচ হাতে রেখে ১৩তম ফরাসি শিরোপা জয় করলো পিএসজি

ঘরের মাঠে এ্যাঙ্গার্সকে ১-০ গোলে হারিয়ে ছয় ম্যাচ হাতে রেখে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জয় করেছে পিএসজি। এ্যাস্টন ভিলার বিপক্ষে এ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে পিএসজির জন্য এই প্রস্তুতিটা জরুরী ছিল।

পার্ক ডি প্রিন্সেসে ঘরের মাঠের সমর্থকদের সামনে লিগ শিরোপা নিশ্চিতে পিএসজি এক পয়েন্টই যথেষ্ঠ ছিল। টেবিলের সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোনাকোর থেকে ২১ পয়েন্ট এগিয়ে ম্যাচ শুরু করেছিল প্যারিসের জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ডিসায়ার ডুয়ের গোলে পিএসজির জয় নিশ্চিত হয়।

এনিয়ে টানা চতুর্থ লিগ ওয়ান শিরোপা জয় করলো পিএসজি। ১৩ মৌসুমে এটি তাদের ১১তম শিরোপা।

পিএসজি অধিনায়ক মারকুইনহোস বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো সবকিছু জয় করা। এটা সত্যিই দারুন এক অনুভূতি। পুরো মৌসুম জুড়ে আমরা যে কঠোর পরিশ্রম করেছি এই শিরোপা তারই ফল। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই।’

ব্রাজিলিয়ান এই সেন্টার-ব্যাক ২০১৩ সালে পিএসজিতে যোগ দেবার পর এটি তার ১০ম লিগ শিরোপা।

সব মিলিয়ে পিএসজি ১৩টি ফরাসি লিগ শিরোপা জয় করেছে। সেইন্ট এতিয়েনের থেকে যা তিনটি বেশী। ১৯৮১ সালের পর আর লিগ শিরোপা জিততে না পারা এতিয়েন জিতেছে ১০টি শিরোপা। নয়টি শিরোপা জিতে এই তালিকায় তৃতীয় স্থানে আছে মার্সেই। আটটি করে শিরোপা জয় করেছে নঁতে ও মোনাকো।

এ মৌসুমে পিএসজি ২৮ ম্যাচে এখনো অপরাজিত রয়েছে। এর মধ্যে ২৩টিতে জয় ও পাঁচটিতে রয়েছে ড্র। প্রথম দল হিসেবে কোন ম্যাচে পরাজিত না হয়ে লিগ ওয়ান শিরোপা জেতার লক্ষ্যে দারুনভাবে এগিয়ে চলেছে প্যারিসের জায়ান্টরা।

সব ধরনের প্রতিযোগিতায় ৩২ গোল করে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ওসমানে ডেম্বেলে।

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

ছয় ম্যাচ হাতে রেখে ১৩তম ফরাসি শিরোপা জয় করলো পিএসজি

আপডেট সময় ০৮:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫