ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৫৪

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। দুর্যোগে বিপর্যস্ত দেশটিকে সাহায্য করতে বিশ্বকে নতুন করে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার।

ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৫ এপ্রিল শনিবার মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২৮ মার্চের ভূমিকম্পে দেশজুড়ে অনেক ভবন ভেঙে পড়েছে এবং অবকাঠামো ধ্বংস হয়েছে। এর ফলে ৩ হাজার ৩৫৪ জন নিহত এবং ৪ হাজার ৫০৮ জন আহত হয়েছেন। আরও ২২০ জন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের এক সপ্তাহের বেশি সময় পরেও দেশটিতে এখনো অনেক মানুষ আশ্রয়হীন। ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়া অথবা আরও ধসের আশঙ্কায় অনেকেই বাইরে ঘুমাতে বাধ্য হচ্ছেন।

জাতিসংঘ অনুমান করছে, ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে দেশটির ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন, যা গত চার বছর ধরে চলা গৃহযুদ্ধে সৃষ্ট চ্যালেঞ্জগুলোকে আরও জটিল করে তুলেছে।

টম ফ্লেচার শনিবার মিয়ানমারের মান্দালয় শহরে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করেছেন। শহরটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি স্থানে অবস্থিত।

টম ফ্লেচার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ। বিশ্বকে অবশ্যই মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াতে হবে।’

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৫৪

আপডেট সময় ০৭:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫