ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অশোভন আচরণের দায়ে রিয়ালের তিন খেলোয়াড়ের জরিমানা

এ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে অশোভন আচরণের দায়ে কিলিয়ান এমবাপ্পেসহ রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়কে জরিমানা করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে ৩০ হাজার ইউরো, জার্মান ডিফেন্ডার এন্টোনিও রুডিগারকে ৪০ হাজার ইউরো ও মিডফিল্ডার ডানি সেবালোসকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

গত সপ্তাহে উয়েফার পক্ষ থেকে রিয়ালের অভিযুক্ত চারজন খেলোয়াড়ের বিপক্ষে তদন্ত কাজ শুরু হলেও শেষ পর্যন্ত বেঁচে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

এমবাপ্পে ও রুডিগারকে আর্থিক জরিমানার পাশাপাশি ইউরোপীয়ান আসরের একটি ম্যাচও নিষিদ্ধ করা হয়েছে। তবে এই শাস্তি আগামী মঙ্গলবার আর্সেনালের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে কার্যকর হবে না।

উয়েফা এই শাস্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে এই তথ্য নিশ্চিত করেছে গত ১২ মার্চ ম্যাচটি পর উয়েফার ডিসিপ্লিনিরি কোডের ১১ নং আর্টিকেল অনুযায়ী আইন ভঙ্গ করায় তিনজনকে শাস্তি দেয়া হয়েছে।

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী মাদ্রিদ ১২ মার্চ মেট্রোপলিটানো স্টেডিয়ামে এ্যাথলেটিকোকে পেনাল্টিতে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

রোমাঞ্চকর এই ম্যাচে জয়ী হবার পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা এ্যাথলেটিকো সমর্থকদের উত্তেজিত ও উত্যক্ত করার চেষ্টা করে।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

অশোভন আচরণের দায়ে রিয়ালের তিন খেলোয়াড়ের জরিমানা

আপডেট সময় ০৭:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫