ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

জামায়াত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না : নাজমুল হক সাঈদী

বকশীগঞ্জ: বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আইনজীবী নাজমুল হক সাঈদী। ছবি: বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আইনজীবী নাজমুল হক সাঈদী বলেছেন, জামায়াত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। ২০২৪ সালে এসে এটা প্রমাণিত হয়েছে যে জামায়াত ইসলামীকে বাদ দিয়ে কোন নির্বাচন হতে পারে না। সংস্কারের আগে বাংলাদেশে কোন নির্বাচন করতে দেওয়া হবে না। যতদিন সংস্কার না হবে ততদিন এই দেশে নির্বাচনের সুযোগ নেই।

২ এপ্রিল বুধবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের হাছেন আলী উচ্চ বিদ্যালয়ে ৪ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতা নাজমুল হক সাঈদী বলেন, যারা তাড়াহুড়া করছেন তাদের বলতে চাই, সংস্কার ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। বাংলাদেশের মানুষ যাদের চায় তারাই আগামীতে ক্ষমতা লাভ করবেন।

নাজমুল হক সাঈদী আরও বলেন, জামায়াত ইসলামীকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করা হলে তাদের পরিণতি শেখ হাসিনার মতই হবে। এসময় তিনি ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র কাঠামো গঠনের ওপর জোর দেন।

মেরুরচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান মিষ্টারের সঞ্চালনায় এবং আমির মওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা আদেল ইবনে আউয়াল, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মওলানা শাফিউল ইসলাম, ইসলামী ব্যাংক কর্মকর্তা মকবুল হোসেন, ওয়ার্ড জামায়াতের সভাপতি ইয়াকুব আলী প্রমুখ।

ঈদ পুনর্মিলনীতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

জামায়াত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না : নাজমুল হক সাঈদী

আপডেট সময় ০৯:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫