ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

শরিফপুরে হতদরিদ্র পরিবার পেল ছাত্রদলের খাদ্য সহায়তা

জামালপুর : হতদরিদ্র পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে এক হতদরিদ্র পরিবারকে জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। ৩০ মার্চ রবিবার দুপুরে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামের সমাজন বেগমের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে হতদরিদ্র সমাজন বেগম ও তার প্রতিবন্ধী ছেলের অসহায় জীবন চিত্র নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচারিত হলে তা ছাত্রদলের নেতাদের নজরে আসে। এরপর ৩০ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সদস্য সচিব রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে সমাজন বেগমের বাড়িতে গিয়ে নেতারা ঈদ সামগ্রী পৌছে দেন।

এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. কিরণ হোসেন, শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, ছাত্রনেতা মোস্তাক আহমেদ, হামিম, বিপুলসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব জানান, গত ২৯ মার্চ ডিবিসি নিউজে প্রচারিত একটি সংবাদের মাধ্যমে জানতে পারি সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামের সমাজন বেগম তার মানসিক প্রতিবন্ধী ছেলে মুস্তাকিমকে নিয়ে কখনও খেয়ে আবার কখনও না খেয়ে রমজান পার করছে। নিউজটি দেখেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী নিয়ে পরিবারটির পাশে দাঁড়ায় ছাত্রদল নেতৃবৃন্দ। সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এই অসহায় পরিবারকে সহযোগিতা জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে গরুর মাংস, সেমাই, চিনি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ইত্যাদি।

ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জামালপুরের সচেতন ব্যক্তিরা।

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

শরিফপুরে হতদরিদ্র পরিবার পেল ছাত্রদলের খাদ্য সহায়তা

আপডেট সময় ১০:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫