ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিয়ানমারে ৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ৩০ ঘণ্টা পর ২৯ মার্চ শনিবার মান্দালয়ের একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল এক নারীকে জীবিত উদ্ধার করেছে।

বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকারীরা ৩০ বছর বয়সী ফিউ লে খাইংকে স্কাই ভিলা কনডোমিনিয়ামের ধ্বংসস্তূপ থেকে সতর্কতার সাথে বের করে স্ট্রেচারে করে নিয়ে আসেন। এ সময় তাকে করতালি দিয়ে স্বাগত জানানো হয়। উদ্ধার করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তার স্বামী ইয়ে অং স্ট্রেচার থেকে তাকে নামানোর সময় জড়িয়ে ধরেন।

ইয়ে অং বলেন, শুরুতে আমি ভাবিনি যে সে বেঁচে থাকবে। আমি খুব খুশি যে আমার স্ত্রীর বেঁচে থাকার সুখবর শুনেছি। তিনি বলেন আমার দুই ছেলে আছে। আট বছর বয়সী উইলিয়াম এবং পাঁচ বছর বয়সী ইথান।

রেড ক্রসের একজন কর্মকর্তা এর আগে এএফপিকে বলেছিলেন, অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষের নিচে ৯০ জনেরও বেশি লোক আটকা পড়ে থাকতে পারে।

২৮ মার্চ শুক্রবার বিকেলে মিয়ানমারে মান্দালয়ের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। তার কয়েক মিনিট পরেই ৬ দশমিক ৭ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

মিয়ানমারে ৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার

আপডেট সময় ০৯:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫